বাংলাদেশে ক্রজশিপ 'সিলভার ডিসকভারি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৪
বাংলাদেশে যাত্রা শুরু করছে বহুল প্রতিক্ষীত ক্রজশিপ 'সিলভার ডিসকভারি'। মঙ্গলবার এটি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
 
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
 
বিবৃতিতে জানানো হয়, ‘ক্রজশিপ সিলভার ডিসকভারি’ বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দীর্ঘ প্রয়াসের ফসল, যা বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
 
ইত্তেফাক/মাহাদী