ভাঙ্গায় এমপি নিক্সন চৌধুরীর কর্মীসভা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৭
ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবর রহমান চৌধুরী সোমবার বিকালে হামেরদী ইউনিয়নের কর্মী সভা করেছেন। 
 
হারেমদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সভার প্রধান অতিথি হিসাবে তিনি বলেন, আগামী নির্বাচনে এই ইউনিয়নে যাতে কেউ ভোট ডাকাতি না করতে পারে সেজন্য প্রত্যেক নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। জনগণ যাতে তাদের পছন্দের যোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারে সেজন্য সুষ্ঠ নির্বাচনি পরিবেশ করতে হবে। আমি ফরিদপুর-৪ আসনকে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় উন্নয়নের রোল মডেল হিসাবে তৈরি করেছি। সম্প্রতি একটি মহল আমার উন্নয়নের জোয়ার দেখে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। এসব কুচক্রি মহলে কালো টাকার থাবার হাত থেকে জনগণকে বাঁচাতে প্রতিটি নেতা-কর্মী নিরলস ভাবে কাজ করবেন। আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্ত করে সমগ্র বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে।
 
হামেরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলম খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, হামেরদী ইউপি চেয়ারম্যান এ্যাড. শামসুল আলম রাসেল, হামেরদী ইউপি সাবেক চেয়ারম্যান দেলোয়ার মাতুব্বর, নাসিরাবাদ ইউপি চেয়ারম্যান লাবলু মিয়া, মানিকদাহ ইউপি চেয়ারম্যান সাঈদ মাতুব্বর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক অপু, সাবেক আলগী ইউপি চেয়ারম্যান ম. ম. ছিদ্দিক, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ ও লাবলু মুন্সি প্রমুখ।
 
ইত্তেফাক/মাহমুদুল