একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ক্লাবকে কেন্দ্র করে গল্পের পটভূমি। একজন শিক্ষকের নেতৃত্বে ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এক এক করে সোশ্যাল ক্লাবে জয়েন করেন। প্রতি শিক্ষার্থী যেমন আলাদা ডিপার্টমেন্টের তেমনি আলাদা ফ্যামিলি স্ট্যাটাসের, আবার আলাদা মন-মানসিকতার।
সবাই একত্র হয় একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে। দেশপ্রেমের গল্প উঠে এসেছে। এনটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক এ নাটক ‘তরুণ তুর্কি’। নাটকটি প্রতি মঙ্গল ও বুধবার প্রচার হচ্ছে।
ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটি নির্মিত।
এতে অভিনয় করেছেন এফ এস নাইম, নোভা, তৈসিফ মাহবুব, এ্যালেন শুভ্র, স্পর্শিয়া, সিয়াম, জোভান, শামীম হাসান সরকার, তাসনুভা তিশা, সামিরা খান মাহি, মনিরা মিঠু, সাবেরি আলম, আঁখি আফরোজ, রবিন, সিয়াম নাসির প্রমুখ।
ইত্তেফাক/আনিসুর
