শেষ হচ্ছে ইকবাল খন্দকারের ‘বইমেলা প্রতিদিন’

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৮
 
উপস্থাপক-লেখক ইকবাল খন্দকারের উপস্থাপনায় জিটিভির মাসব্যাপী আয়োজন ‘বইমেলা প্রতিদিন’ অনুষ্ঠানের শেষ পর্ব প্রচারিত হবে আজ। কথাপ্রকাশ নিবেদিত বিশেষ এই আয়োজনের প্রতিটি পর্বেই প্রচারিত হয়েছে লেখক, প্রকাশক ও মেলায় আগত পাঠকদের সাক্ষাৎকার।
 
ছিল বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের সাক্ষাৎকারও। ইকবাল খন্দকার বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি অনুষ্ঠানটি উপস্থাপনা করে। সুতরাং বলতে পারি দর্শক পুরো মাস ধরে আগ্রহ নিয়ে দেখেছেন অনুষ্ঠানটি। আর এখানেই একটা অনুষ্ঠানের সার্থকতা।
 
উল্লেখ্য, প্রতিদিনের মতো আজকের পর্বটিও শুরু হবে বিকেল ৩টা ৩০ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর