তৌসিফ-স্পর্শিয়ার ‘ইটিশ পিটিশ’

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৫
 
‘থার্ডবেল’ শিরোনামের বিনোদনভিত্তিক একটি ভিডিও পোর্টাল চালু করেন অভিনেতা আদনান ফারুক হিল্লোল। সেটা ২০১৪ সালের শেষ দিকের গল্প। পরের বছর থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
 
বিশেষত দেশীয় বিনোদনের সব উপকরণ গান, নাটক এমনকি সিনেমা এই পোর্টালের মাধ্যমে সব শ্রেণির মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে ‘থার্ডবেল’। সম্প্রতি নতুন একটি নাটক আপলোড করা হয়েছে থার্ডবেলে।
 
গত ২৩শে ফেব্রুয়ারি ইমরাউল রাফাতের পরিচালনায় ‘ইটিশ পিটিশ’ নামের একটি নাটক আপলোড করা হয়। এখানে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়া।
IMG0
হিল্লোল বলেন, আপলোডের অল্প সময়ের মধ্যেই অনেক দর্শক দেখেছেন নাটকটি। আশা করছি আরো সাড়া জাগাবে। ভালো একটি গল্প নিয়ে নির্মাণ হয়েছে। বিশেষত ইমরাউল রাফাতের নির্মাণশৈলীর কথা সবারই জানা। গল্পটা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি।
 
এ নাটকটি আপলোড উপলক্ষে থার্ডবেল নতুন সংযোজন হিসেবে নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ। 
 
http://3rdbell.co/video/itis-pitis-drama-final লিংকে গিয়ে ‘ইটিশ পিটিশ’ নাটকটি দেখা যাবে। 
ইত্তেফাক/আনিসুর