দুবাই ওপেন জয়ে ক্যারিয়ারের শীর্ষস্থানে সোয়েতলানা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৯
দুবাই ওপেনে জয়ের মাধ্যমে ক্যারিয়ার র‌্যাংকিংয়ে সর্বোচ্চ স্থানে উঠে এসেছেন ইউক্রেনের এলিনা সেভিতোলিনা। সোমবার প্রকাশিত ডব্লিউটিএ র‌্যাঙ্কিং অনুযায়ী ২২ বছর বয়সী এই ইউক্রেনিয়ান দশম স্থানে উঠে এসেছেন।
 
শনিবার ফাইনালে তিনি বিশ্বের সাবেক এক নম্বর তারকা ক্যারোলিন ওজনিয়াকিকে পরাজিত করে শিরোপা জয় করেন। ডেনমার্কের ওজনিয়াকির অবস্থান ১৪তম। 
 
সেরেনা উইলিয়ামস যথারীতি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছেন। যদিও তার থেকে ৫০০রও কম রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবার। দুবাই ওপেনে জিততে পারলে কারবার সেরেনাকে টপকে শীর্ষস্থানে উঠে আসতে পারতেন। কিন্তু সেমিফাইনালে সেভিতোলিনার কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয়।
 
ডব্লিউটিএ র‌্যাংকিং :
 
১. সেরেনা উইলিয়াম (যুক্তরাষ্ট্র) ৭৭৮০ রেটিং পয়েন্ট
২. এ্যাঞ্জেলিক কারবার (জার্মানি) ৭৪০৫ রেটিং পয়েন্ট
৩. ক্যারোলিন প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র) ৫৬৪০ রেটিং পয়েন্ট
৪. সিমোনা হালেপ (রোমানিয়া) ৫১৭২ রেটিং পয়েন্ট
৫. ডোমিনিকা চিবুলকোভা (স্লোভাকিয়া) ৫০৭৫ রেটিং পয়েন্ট
৬. আগনিয়েস্কা রাদাওয়ানাস্কা (পোল্যান্ড) ৪৬৭০ রেটিং পয়েন্ট
৭. গারবিন মুগুরুজা (রাশিয়া) ৪৫৮৫ রেটিং পয়েন্ট
৮. সেভেতলানা কুজনেতসোভা (রাশিয়া) ৩৯১৫ রেটিং পয়েন্ট
৯. ম্যাডিসন কেইস (যুক্তরাষ্ট্র) ৩৮৯৭ রেটিং পয়েন্ট
১০. এলিনা সেভিতোলিনা (ইউক্রেন) ৩৮৯০ রেটিং পয়েন্ট
 
ইত্তেফাক/মাহাদী