বহু প্রতীক্ষিত বলিউডের আলোচিত সিনেমা ‘সরকার থ্রি’র পোস্টার প্রকাশিত হয়েছে। প্রকাশ পাওয়া পোস্টারে সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করা পাঁচ তারকার মুখ অবয়ব, রাগান্বিত ভঙ্গি ফুটে উঠেছে।
২০০৫ সালে প্রথমবারের মতো ‘সরকার’ মুক্তি পাওয়ার পর দ্বিতীয় পর্ব আসে ২০০৮ সালে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। ভক্ত-সমর্থকরা সরকার সিরিজের পরবর্তী সিনেমার অপেক্ষায় থাকলেও কোনও নিশ্চিত ঘোষণা আসেনি। সম্প্রতি অমিতাভ ইঙ্গিত দেন।
সিনেমাটির বরাবরের মতো নির্মাণ করছেন আলোচিত পরিচালক রাম গোপাল ভার্মা। সিনেমাটিতে প্রধান চরিত্রে(সুবাস নাগ) অভিনয় করছেন অমিতাভ বচ্চন। আর তার সঙ্গে দেখা যাবে ইয়ামি গৌতম, জ্যাকি শ্রফ, মনোজ বাজেপেয়ি ও অমিত শাদকে।
নতুন পোস্টারে এই পাঁচ তারকাকে উপস্থাপন করা হয়েছে। যেখানে মনোজ বাজপেয়িকে অন্যরকম লুকে দেখা যাচ্ছে।
এদিকে সম্প্রতি রাম গোপাল ভার্মা তার নতুন সিনেমা ‘ভিরাপ্পন’ এর ট্রেলার মুক্তি দিয়েছেন। তবে এবারের সরকার সিক্যুয়াল কেমন হয় সেটি দেখার অপেক্ষা। খবর টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/আনিসুর
