শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের অধীন ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (NAAND) প্রকল্পের উদ্যোগে বুধবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজন করা হচ্ছে 'অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় একীভূতকরণ বিষয়ক নীতিমালার রূপরেখা প্রণয়ন' শীর্ষক কর্মশালা। সেখানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।
কর্মশালার উদ্বোধনী সেশনে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অতিথি হিসেবে থাকবেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মহিউদ্দিন খান, অতিরিক্ত সচিব (মাধ্যমিক) চৌধুরী মুফাদ আহমেদ, সূচনা ফাউন্ডেশন, বাংলাদেশের ভাইস চেয়ারম্যান প্রফেসর প্রাণ গোপাল দত্ত এবং নিউরো ডেভলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ প্রোটেকশন ট্রাস্টের চেয়ারপার্সন প্রফেসর মো. গোলাম রাব্বানী।
এ ছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর ড. শারমিন হক।
উভয় সেশনের সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান।
উক্ত কর্মশালায় অটিজম ও স্নায়ুবিক বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের শিক্ষাদানের সঙ্গে জড়িত শিক্ষক, প্রশিক্ষক, চিকিৎসক, অভিভাবক ও নীতিনির্ধারকগণ উপস্থিত থাকবেন।
ইত্তেফাক/রাফাত
