জামালপুরের মেলান্দহে পাঁচ দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
২৮ ফেব্রুয়ারি দুপুরে মেলান্দহ বাজারের মেয়াদ উত্তীর্ণ-নিম্নমানের বীজ, খাদ্যদ্রব্য, মনোহারী, বেকারি ও কসমেটিক্স-এর দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
জেলা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট দেবানন্দ রায় সিনহা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ইত্তেফাক/জামান
