সাভারের আশুলিয়ায় জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ডিইপিজেড ও ধামরাই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ায় নবীনগর-চন্দ্র মহাসড়কের পাশে শ্রীপুর এলাকায় সুপ্রিম জুট মিলে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস ডিইপিজেড শাখার সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, আশুলিয়ার শ্রীপুর এলাকার সুপ্রিম জুট মিলের আধাপাকা একতলা ভবনের ভেতরে হঠাৎ আগুন দেখতে পায় শ্রমিকরা। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ও ধামরাই ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগেই কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ তুলা পুড়ে যায়।
ইত্তেফাক/কাউছার
