দীর্ঘদিন ধরে টেস্টে বাংলাদেশের সোরা ওপেনিং জুটি তামিম-ইমরুল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে হল ছন্দপতন। ফর্মে থাকলেও ইনজুরি দল থেকে ছিটকে দিয়েছিল ইমরুল কায়েসকে।
ভারত সফরের দলেও ছিলেন ইমরুল, কিন্তু টেস্টের আগেই ঊরুর পেশির সমস্যায় দেশে ফেরত আসতে হয়েছিল তাকে। থাকতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ১৬ জনের দলেও।
দল ঘোষণার দিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ফিটনেসের অবস্থা বুঝতে বিসিএলের দুটি রাউন্ড দেখা হবে তাঁকে। ৪ তারিখে নেওয়া হবে বাঁহাতি ওপেনারের ফিটনেস টেস্ট। শতভাগ ফিট হলে তবেই কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কা পাঠানো হতে পারে ইমরুলকে।
ইমরুলের বিসিএল-পর্ব শেষ হচ্ছে আজ। এই রাউন্ডেই চট্টগ্রামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বাঁহাতি ব্যাটসম্যান। ফিটনেস পরীক্ষায় তাই ভালোভাবেই উতরে যাবেন বলে আশাবাদী ইমরুল।
তিনি বলেছেন, শতভাগ ফিট থাকলে পাঁচ ঘণ্টা ব্যাটিং করলাম। স্লিপে, সীমানার কাছাকাছি সব জায়গায় ফিল্ডিং করেছি। এখন পুরোপুরি সুস্থ। তাই নিজেকে নিয়ে আশাবাদী ইমরুল।
ইত্তেফাক/রেজা
