ঝালকাঠিতে ধর্ষণ দায়ে ২যুবকের যাবজ্জীবন

আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৭:২৫
 
ঝালকাঠিতে ডাকাতি ও ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
 
একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানার দণ্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক মোহাম্মদ বজলুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দক্ষিণ মালিপুর গ্রামের আশ্রফ আলীর ছেলে মো. রুবেল ওরফে খাটো রুবেল এবং একই উপজেলার সূর্যপাশা গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে রায়হান হাওলাদার।
 
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর আসামিরা নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের বেলায়েত হোসেন কাজীর বাড়িতে ডাকাতি করে। এসময় ডাকাতরা তার মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনার দুদিন পর ৬ সেপ্টেম্বর আটজনকে অভিযুক্ত করে ধর্ষিতার বাবা বেলায়েত কাজী বাদী হয়ে ডাকাতি ও ধর্ষণের অভিযোগে নলছিটি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২৮ ডিসেম্বর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। মামলায় সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ আসামীর মধ্যে ৬ জনকে আদালত খালাস দেন।
 
ইত্তেফাক/জামান