পিএসসির কার্যক্রমে রাষ্ট্রপতির প্রশংসা

আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৮:৫৯
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সার্বিক কার্যক্রমের প্রশাংসা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত মঙ্গলবার বিকালে বঙ্গভবনে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে রাষ্ট্রপতি সাংবিধানিক প্রতিষ্ঠানটির সামপ্রতিক কার্যক্রম ও গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।
 
এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, রাষ্ট্রপতি পিএসসির বার্ষিক প্রতিবেদন দেখে সন্তোষ প্রকাশ করেন। পিএসসির কার্যক্রমের বিস্তারিত রাষ্ট্রপতির সামনে তুলে ধরা হয়। এ সময় রাষ্ট্রপতি পিএসসিকে সংবিধান অনুযায়ী প্রদত্ত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য প্রশংসা করেন।
 
গত মঙ্গলবার বিকাল তিনটার দিকে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করে বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এ সময় কমিশনের সদস্যবৃন্দ ও কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।  প্রায় আধা ঘন্টা সময়ে রাষ্ট্রপতির কাছে পিএসসির কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।
 

ইত্তেফাক/মণ্ডল