জো হার্টের ফেরার সম্ভাবনা নাকচ গার্দিওলার

আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৮:২৪
ইংল্যান্ড জাতীয় দলের গোল রক্ষক জো হার্টের ম্যানচেস্টার সিটি ক্যারিয়ার অনেকটাই শেষ হয়ে গেছে বলে ইঙ্গিত দিয়েছেন ক্লাবটির কোচ পেপ গার্দিওলা। তুরিনোর বিপক্ষে ম্যাচে হার্টের ভাল পারফর্মেন্স ও টলাতে পারেনি এই স্প্যানিশ কোচকে। সিরি-আ কাঁপানো এই গোলরক্ষক ধারের খেলোয়াড় হিসেবে সিটিতে যোগ দেয়ার পর গার্দিওলার অধীনে এসে অনেকটাই আঁতুড়ঘরে পড়ে রয়েছেন।
 
 সিটিতে এসেই কোচ বলেছিলেন যে, হার্ট তার পজিশনভিত্তিক স্টাইলের উপযুক্ত নন। যে কারণে হার্টের পরিবর্তিত হিসেবে তিনি বার্সেলোনা থেকে নিয়ে আসেন ক্লদিও ব্রাভোকে। তবে চিলির ওই আন্তর্জাতিক খেলোয়াড়ও খুব একটা সুবিধা করতে পারেনি। সাম্প্রতিক সময়ে দলের হাল ধরেছেন ক্লাবের ব্যাকআপ গোলরক্ষক উইলি ক্যাবালেরো। 
 
এমন পরিস্থিতিতে হার্টের দলে ফেরার সম্ভাবনা আছে কি-না জানতে চাইলে জবাবে ‘না’ বোধক মাথা নেড়ে বার্সেলোনার সাবেক কোচ বলেন, ‘উইলি ও ক্লদিওকে নিয়ে আমি সন্তুষ্ট।’ তিনি বিষয়টি আরো স্পষ্ট করে বলেন, আগামী মৌসুমেও তিনি ব্রাভো ও ক্যাবালেরোর হাতে ছেড়ে দিতে চান দলের গোলপোস্ট সুরক্ষার দায়িত্বটি।
 
গার্দিওলা বলেন, ‘দলে চুক্তি বহির্ভূত অন্তত পাঁচ-ছয়জন খেলোয়াড় রয়েছে। তারা ক্লাবের পরিস্থিতি সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন। তবে তাদের নিয়ে ঝুঁকি থেকেই যায়, তাহলো অন্য যে কোন ক্লাবে তাদের চুক্তি করার সম্ভাবনা থাকবে। সে ক্ষেত্রে আমাদের বিষয়টি মেনে নিতে হবে।’ এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির