নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের লিফলেট বিতরণ করা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
তার নাম সাজিদ(২০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। বুধবার সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে গ্রেফতার করে।
তার গ্রেফতারের খবরটি নিশ্চিত করে কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মহিবুল ইসলাম সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে সাজিদ শাহবাগ মোড়ে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/উজ্জল
