বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’তে সরাসরি গান গাইবেন কণ্ঠশিল্পী আলম আরা মিনু।
অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল ৩ মার্চ শুক্রবার রাত ১১টায়।
অনুষ্ঠানে তিনি নিজের পছন্দের বেশ কিছু গান ভিন্নভাবে পরিবেশন করার পাশাপাশি মুক্তিপ্রতিক্ষীত নতুন কিছু গানও করবেন। দর্শকরা টেলিফোন এবং এসএমএস এর মাধ্যমে পছন্দের গানের অনুরোধ জানাতে পারবেন। জানাতে পারবেন মতামতও।
অনুষ্ঠান উপস্থাপনায় নাবিলা ইসলাম। ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এস আলী সোহেল ও আব্দুল্লাহ আল মামুন।
ইত্তেফাক/আনিসুর
