চলছে সপ্তাহব্যাপী পথনাট্যোৎসব

আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৪:৩৩
 
বুধবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পথনাট্যোৎসব ২০১৭। ‘সাম্প্রদায়িকতা মুক্ত শিক্ষা চাই, মুক্ত মানবিক দেশ চাই’ স্লোগান নিয়ে শুরু হয়েছে এবারের আয়োজন। আয়োজন করেছে বাংলাদেশ পথ নাটক পরিষদ।
 
উৎসবের উদ্বোধন করেন পথনাটক আন্দোলনের পথিকৃৎ সফদর হাশমির স্ত্রী বিখ্যাত নাট্যকার-নির্দেশক মলয়শ্রী হাশমি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, নাট্যজন মামুনুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও অভিনয়শিল্পী ঝুনা চৌধুরী।
 
এবারের উৎসবে দেশের ৩০টি নাট্যদল অংশ নেবে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। প্রতিদিন বিকেল সাড়ে ৪-৮টা পর্যন্ত মঞ্চস্থ হবে নাটক।
 
ইত্তেফাক/আনিসুর