নাটোরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৬:৩২
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্ত্রী মিনা রানী পালকে হত্যার দায়ে স্বামী কাজল সরকারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। 
 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। মিনা বড়াইগ্রাম উপজেলার  কালিকাপুর মহল্লার কাজল সরকারের স্ত্রী এবং নওগাঁ জেলার আত্রাই থানার সাহেবগঞ্জ গ্রামের সদানন্দ পালের মেয়ে। 
 
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জুলাই মাসে কাজল ও মিনার মোবাইলে প্রেমের সম্পর্ক হয়। সেই সম্পর্কের সূত্র ধরেই তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী মিনার ওপর নির্যাতন চালাতেন কাজল। এর জের ধরে ওই বছরের ১২ অক্টোবর মিনাকে শ্বাসরোধে হত্যা করে কাজল। পর দিন সকালে পুলিশ মিনার মৃতদেহ উদ্ধার ও স্বামী কাজলকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহত মিনার বাবা সদানন্দ পাল বাদী হয়ে কাজল সরকারের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। প্রায় দেড় বছর মামলা চলার পর বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি কাজল সরকারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
 
 
ইত্তেফাক/উজ্জল