জঙ্গিরা আত্মসমর্পণে বাধ্য হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৯:৩১
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'দেশে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে নিরলস কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিশেষ তৎপরতায় জঙ্গিরা আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে।'
 
বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
 
এসময় মন্ত্রী আরো বলেন, 'এখন মানুষের মধ্যে সচেতনতা অনেক বেড়েছে। সাধারণ মানুষ এখন জঙ্গিদের ধরিয়ে দিচ্ছে।'
 
জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনিসহ প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/জামান