দিনাজপুরে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২৪

আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৩:৫৭
 
দিনাজপুরের ১১ জন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ২৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। 
 
দিনাজপুর জেলা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১১ জন মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার পলাতক ১৩ জন আসামিকে গ্রেফতার করে। 
 
অভিযানকালে ৩৯০ পিস ইয়াবা, ২০ লিটার চোলাই মদ, ১১ বোতল বিদেশি মদ, ২৫ বোতল ফেনসিডিল ও ১০ এম্পুল নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। 
 
আজ দুপুরে ২৪ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। -বাসস
 
ইত্তেফাক/কাউছার