পরিবহন ধর্মঘটের সঙ্গে শাজাহান খানের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৯:২০
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরিবহন ধর্মঘটের সঙ্গে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে  কোনো সম্পর্ক নেই। তিনি একজন শ্রমিক নেতা। নৌ পরিবহন নেতার হওয়ার কারণে তার বাসায় বৈঠক হতেই পারে। তবে ধর্মঘটের ডাক দেয়ার সিন্ধান্তে তার কোন সম্পর্ক নেই। বরং তার নির্দেশেই ধর্মঘট প্রত্যাহার হয়েছে। 
 
শুক্রবার  রাজধানীর তেজগাঁও আর্দশ হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে শ্রমিকরা অহেতুক আন্দালন না করলেই পারতো। রায় পছন্দ না হলে উচ্চ আদালতে আপিল করতে পারত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 
 
তিনি বলেন, আমি শ্রমিকদের প্রতি আহ্বান জানাই  এ ধরনের ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না করেন তারা। 
 
রাজধানীর  মগবাজার ফ্লাইওভারে প্রিজন ভ্যান উল্টে যাওয়ার  ঘটনা নাশকতা কিনা - সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে  এটা দুঘর্টনা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি  খতিয়ে দেখা হবে।  যদি কারো গাফিলতি থেকে তাকে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
 
ইত্তেফাক/উজ্জল