কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম জাহিদকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে মাদার ফাউন্ডেশন।
বৃহস্পতিবার শহরের আম বাগানে মাদার ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী সুধী সমাবেশের ২য় দিনে এ সম্মাননা প্রদান করা হয়।
সমাবেশে মাদার ফাউন্ডেশনের সভাপতি আফরোজা রমজানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম জাহিদ ও প্রধান বক্তা ছিলেন মাদার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র মো: রমজান আলী।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নিউ ইংল্যান্ড বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ফাউন্ডার নাহিদ সিতারা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, বিশিষ্ঠ সমাজসেবক এটিএম শাজাহান, কমিউিনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক হবিবুর রহমান মাস্টার, বিশিষ্ঠ ব্যাবসায়ী রফিকুল ইসলাম পরান সিআইপি, জেলা যুবলীগের সহ সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক ডা: প্রদীপ কুমার বসু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান খালিদ, সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এস.এম জাহিদ বাংলার আদি সাংস্কৃতি ও সংগীতের ভাবমূর্তি রক্ষা করে শান্তিপূর্ন উপায়ে দেশের বাউল সমাজকে সুরক্ষিত রাখার আহবান জানান।
ইত্তেফাক/নূহু
