এক দশক পর...

আপডেট : ০৪ মার্চ ২০১৭, ০৯:৩৭
 
এক দশক পর আবারো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া। পূজার নির্দেশনায় একটি বহুজাতিক কোম্পানির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন তিনি।
 
নাদিয়া জানান, বিজ্ঞাপনের গল্প ভাবনা তার খুব বেশি ভালোলাগায় বহুদিন পর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। 
 
নাদিয়া বলেন, ‘যেহেতু আমি একজন অভিনেত্রী ও নৃত্যশিল্পী। তাই বিজ্ঞাপনের গল্পের ভাবনা আমার সাথে বেশ মানায়। যে কারণে বেশ আগ্রহ নিয়েই কাজটি করেছি। পূজা বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। আমি সত্যিই খুব উপভোগ করেছি শুটিংয়ের সময়। সেইসাথে আশা রাখি বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’ 
 
নাদিয়া জানান, আসছে নারী দিবস থেকেই বিজ্ঞাপনটি দেশের প্রায় সবগুলো চ্যানেলে প্রচার হবে। সর্বশেষ ১০ বছর আগে নাদিয়া একটি বিউটি সোপের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন।
 
ইত্তেফাক/আনিসুর