‘কমেডি ৪২০’র সাব্বির-অহনা

আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১১:৪৪
 
পুরাণ ঢাকার বাড়িওয়ালা হরকতের স্ত্রী নেই। একমাত্র ছেলে থাকে বিদেশে। পুরা বাড়িতে একা থাকে । ছেলেকে ছোট রেখে স্ত্রী মারা যাওয়ার পরে ছেলের কথা ভেবে আর বিয়ে করেনি। তবে মনের শখ মিটানোর জন্য তার বাড়িতে সুন্দরী মহিলাদের বাড়ি ভাড়া দেন। তাদের সাথে কথাবার্তা বলে তার ভালোই দিন কাটে।
 
বাড়িতে তিনজন ব্যাচেলর থাকে তাদের মধ্যে একজন সলেমান নিজে বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়ে ধরা খেয়ে এখন মানুষদের ধোঁকা দিয়ে টাকা রোজগারের ধান্দা করে । আরেকজন কোনকিছু না শিখে হিরো হতে গিয়ে মিডিয়া অফিসে ঘোরাঘুরি করে ক্লান্ত।
 
আরেকজন ইনস্যুরেন্সে চাকরী করে পলিসি ওপেনের ধান্দা করে মানুষের কাছে বকা খায় । এভাবেই হাস্যরসাত্মক গল্পে নাটকটি নির্মাণ করা হয়েছে।
 
টিপু আলমের মূল ভাবনায় কমেডি ৪২০ নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন ও পরিচালনা করেছেন ফরিদুল হাসান।
 
নাটকটিতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আ খ ম হাসান, মীর সাব্বির, আলভী, অহনা, হুমায়রা হিমু, সিদ্দীকুর রহমান, চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, কচি খন্দকার, তারিক স্বপন, ম ম মোর্শেদ প্রমুখ।
 
নাটকটি দেখা যাবে আজ শনিবার থেকে সোমবার বৈশাখী টিভির পর্দায়।
 
ইত্তেফাক/আনিসুর