পাবনার সাঁথিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মসজিদের মোয়াজ্জিন নিহত হয়েছেন। নিহত আলহাজ তাহের আলী (৭০) উপজেলার পুটিগাড়া গ্রামের মৃত বাহের আলীর ছেলে।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পুটিগাড়া নামক স্থানে পাবনা-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন তাহের আলী। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মাধপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আ. মতিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/সালেহ্
