গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিএনপির গণসংযোগ

আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৯:৪৬
 
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি রাজধানীর ৩৫টি স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেছে। শনিবার দলের নেতারা শাহাবাগ মোড়, পিজি হাসপাতাল, সাকুরা মার্কেট, হাবিবুল্লাহ সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
 
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেনের নেতৃত্বে কর্মসূচীতে উপস্থিত বিএনপি কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, শাহাবাগ থানা বিএনপি সদস্য সচিব এম এ হান্নান, যুগ্ম-আহ্বায়ক সাহাব উদ্দিন আহমেদ মিন্টু, যুবদল ২১নং ওয়ার্ড এর সভাপতি শহিদুল ইসলাম খোকন, বিএসএমএমইউ ড্যাব সভাপতি ডা. সাইফুল ইসলাম সেলিম, সিনিয়র সহ-সভাপতি ডা. এহেতশামুল হক তুহিন, কোষাধ্যক্ষ ডা. মো. মিজানুর রহমান কাওসার, সাংগঠনিক সম্পাদক ডা. মোফাখারুল ইসলাম রানা, ড্যাব কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডা. সাইফ উদ্দিন নেসার আহমেদ তুষান, ড্যাব ঢাকা মহানগরীর সদস্য সচিব ডা. মো. শামীউল আলম সুহান প্রমুখ। রবিবারও জনসংযোগ করবে বিএনপি।
 
ইত্তেফাক/মণ্ডল