খুলনায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ০১:১৭

খুলনায় বিভাগীয় পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উদযাপিত হয়েছে। গতকাল শনিবার খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সমাবেশ, র্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে সকাল আটটায় নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ ফারুক হোসেন বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষক ও অভিভাবকদের খেয়াল রাখতে হবে কোনো শিক্ষার্থী যাতে স্কুল থেকে ঝরে না পড়ে। এতে বিশেষ অতিথি ছিলেন খুলনার ডিসি নাজমুল আহসান এবং খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক টি.এম জাকির হোসেন।

র্যালি শেষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা। বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।

ইত্তেফাক/নূহু