চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১১:৩২
 
বছরের শুরু থেকে এফডিসি কেন্দ্রিক আলোচনার উল্লেখযোগ্য বিষয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে এরইমধ্যে প্রচারণার কাজ দুটি প্যানেল শুরু করে দিলেও কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে ছিল সংশয়।
 
অবশেষে নির্ধারিত হলো নির্বাচনের তারিখ। আগামী ৫ মে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী কমিটির এক সভায় এমন সিদ্ধান্তের কথা জানান শিল্পী সমিতির বিদায়ী সভাপতি শাকিব খান।
 
তিনি বলেন, ‘গতমাসের ৭ তারিখ আমাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা নিয়মের মধ্যেই নির্বাচন দিচ্ছি। আগামী ৫ মে শিল্পী সমিতির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।’
 
এবার নির্বাচনে লড়ছে দুটি প্যানেল। একটি প্যানেলে সভাপতি পদে লড়বেন মিশা সওদাগর ও সেক্রেটারি পদে জায়েদ খান। অন্য প্যানেলে সভাপতি পদে ওমর সানী, সেক্রেটারি পদে ইলিয়াস কোবরা।
 
ইত্তেফাক/আনিসুর