ভারতীয় মিডিয়া বলছে, অভিষেক-ঐশ্বরিয়ার মধ্যে সম্পর্ক একেবারেই ভাল যাচ্ছে না। আর এ বারের ঝামেলার সূত্রপাত নাকি মেয়ে আরাধ্যকে নিয়ে।
বিষয়টা ঠিক কী! অভিষেকের ইচ্ছে, আরাধ্য অভিনয় করুক। এখনই শিশু শিল্পী হিসেবে বলিউডে কাজ শুরু করুক মেয়ে এটাই চাইছেন বাবা। পারিবারিক ইতিহাসে অভিনয় যে ভাবে জড়িয়ে তাতে অভিষেকের ধারণা, আলাদা করে আরাধ্যর অভিনয় শেখার প্রয়োজন নেই।
কিন্তু অ্যাশের মত ভিন্ন। এখন মেয়েকে বলিউডের যাবতীয় গ্ল্যামার থেকে দূরে রাখতে চান তিনি। বড় হয়ে নিজের ইচ্ছে আরাধ্য যদি অভিনয়ে আসতে চায়, তাতে তাঁর আপত্তি নেই। মেয়ে বেছে নিতে পারে পছন্দের অন্য যে কোনও ক্যারিয়ার।
কিন্তু এত ছোট বয়সে অভিনয় করার কোনও প্রশ্ন নেই। এ নিয়েই নাকি বচ্চন দম্পতির অশান্তি তুঙ্গে। অন্তত এমনটাই জল্পনা শুরু হয়েছে বলিউড শোবিজে। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি বচ্চন পরিবারের কেউই।
এর আগে এক সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, আরাধ্য যেটা ভালবেসে করবে, আমি তাতেই খুশি। তা হলে হঠাৎ করে মত পরিবর্তন কেন? প্রশ্নটা থেকে যাচ্ছে।
ইত্তেফাক/আনিসুর
