মঙ্গলবার শিল্পকলায় ‘রাজাবলি’

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১০:২৯
 
শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাট্যভূমির ‘রাজাবলি’ নাটকের চতুর্থ প্রদর্শনী অনুষ্ঠিত হবে আসছে মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। সকল অশুভ আমাদের পদতলে- স্লোগানকে ধারণ করে দেশীয় সংস্কৃতি লালন, প্রচার ও প্রসারে নাট্যচর্চা করে আসছে নাট্যভূমি।
 
ড. মুকিদ চৌধুরী রচিত রাজাবলি নাটকটির নির্দেশনা দিয়েছেন শাহজাহান শোভন। ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস নিয়ে রচিত নাটক এটি। নাটকটিতে প্রেমের অহিংস পূজার সঙ্গে হিংস্র শক্তি পূজার বিরোধিতাই মূল প্রতিপাদ্য বিষয়।
 
নানা কাহিনীর ঘাত-প্রতিঘাতের পর এই নাটকের শেষে দেখা যায় যে অজ্ঞান রাক্ষস পাষাণ রঘুপতির রক্ত গোমতীর জলের মতো সিক্ত করে পবিত্র ত্রিপুরার মৃত্তিকা, জয়ী হয় প্রেমের অহিংস পূজা, স্বতন্ত্র ভাবনা মুক্তচিন্তা ও বুদ্ধির মুক্তি, জয়ী হন গোবিন্দ মাণিক্য।
 
রাজাবলি নাটকের অভিনয়ে আছেন রাহিতুল আলম আপন, রাজিব চন্দ্র শীল, শাহজাহান শোভন, সিফাত আরা ভূঁইয়া বন্যা, শারমিন কলি, এইচ এম রিজভী শিশির আহমেদ সোহেল, ইমাম হোসেন ইমন, মোহসিনা শবনম, তাসলিমা আক্তার দৃষ্টি, মিঠুন আহম্মেদ, মনিরুল ইসলাম রাজিব, প্রতাপ চন্দ্র বর্মন, এইচ এম রায়হান রিপন, শাহাদাত হোসেন প্রমুখ।
 
 
ইত্তেফাক/আনিসুর