অপি করিম ক্ষুদে গানরাজে

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৪:০৭
 
দর্শকপ্রিয় রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ সিজন-৬ এর দ্বিতীয় সেমিফাইনাল রাউন্ড শুরু হচ্ছে আগামীকাল ৬ মার্চ। ১৮ জন ক্ষুদে প্রতিযোগী থেকে শীর্ষ ১২ নির্বাচনের লক্ষ্যে শুরু হচ্ছে এ রাউন্ড।
 
এ রাউন্ড থেকে মূল বিচারক ফেরদৌস আরা এবং এস আই টুটুলের পাশাপাশি অতিথি বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেত্রী ও মডেল অপি করিম।
 
বিচার কাজের পাশাপাশি অপি করিমকে দেখা যাবে ক্ষুদে-শিল্পীদের সাথে পারফর্মেও। প্রচার হবে রাত ৮টায়।
 
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মীম চৌধুরী এবং পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। 
 
উল্লেখ্য, ১৮ প্রতিযোগীরা হলো সাইফ, ঈশিকা, তিলোত্তমা, ঐন্দ্রিলা, অথি, ঐক্য জিৎ, তানিশা, পুষ্পিতা, প্রান্ত, রাইসা, দিয়া, বিজয়, অংকন, ঐশী, সজীব, স্বর্না, সৃজন ও নুসরাত।
 
ইত্তেফাক/আনিসুর