আবারো আসছে হলিউডের আলোচিত সিনেমা ‘ডেডপুল’র সিক্যুয়াল। ইতোমধ্যে মুক্তির দিনক্ষণও ঠিক হয়ে গেছে। তবে এ নতুন পর্ব নিয়ে নতুন খবর হলো, গতকাল শনিবার প্রকাশ করা হয়েছে আসছে ‘ডেডপুল টু’ এর টিজার ট্রেলার।
প্রথম কিস্তির পরিচালক টিম মিলার সিরিজটি ছেড়ে দেওয়ায় নতুন কোনো নির্মাতাকে নিয়ে ২০১৭ সালের জানুয়ারিতে শুরু করার ঘোষণা দেয়া হয়।
ইতোমধ্যে প্রযোজনা সংস্থা টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স ও সিনেমাটির প্রধান অভিনেতাসহ প্রযোজক রায়ান রেনল্ডসের মধ্যে নতুন সিনেমা নিয়ে সব রকমের আলোচনা শেষ হয়। জানুয়ারিতে ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভারে ‘ডেডপুল টু’র শুটিং শুরু হয়েছে।
‘ডেডপুল টু’ পরিচালনা করছেন টিম মিলার। অভিনয়ে দেখা যাবে রায়ান রেনল্ডস, কেইল চ্যান্ডলার ও করণ সোনিকে। চিত্রনাট্য লিখেছেন পল ওয়ারনিক।
প্রাপ্তবয়স্ক ট্যাগ লাগিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় সুপারহিরো সিনেমা ‘ডেডপুল’। ৫.৮ কোটি ডলার বাজেটের বিপরীতে আয় করে ৭৮.২ কোটি ডলার।
সিনেমাটি আগামী ২০১৮ সালের ২ মার্চ মুক্তি পাবে ‘ডেডপুল টু’।
ইত্তেফাক/আনিসুর
