ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৭:৩৭
 
আগামী ৭২ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার আবহাওয়া অফিস জানায়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।
 
এছাড়া দেশের অন্যত্র আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস- বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানায় ।
 
সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা ৩ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ছয়টা ১৭ মিনিটে।
 
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিম বঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। বাসস।
 
ইত্তেফাক/মণ্ডল