চলমান ব্যাঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিন সকালে অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন ওপেনার ডেভিড ওয়ার্নার। তাকে শিকার করেছেন ভারতের বিশ্বসেরা অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এই নিয়ে ১২ টেস্টে ৮বার অশ্বিনের শিকার হলেন ওয়ার্নার।
নিজের টেস্ট ক্যারিয়ারে অশ্বিনের কাছেই সবচেয়ে বেশি আউট হওয়ার রেকর্ড গড়লেন ওয়ার্নার। পাশাপাশি রেকর্ড গড়েছেন অশ্বিনও। নিজের টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশিবার ওয়ার্নারকে শিকার করেছেন অশ্বিনও।
২৩ রান নিয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করেন ওয়ার্নার। আর ১০ রান যোগ করার পর অশ্বিনের ঘুর্নিতে বোল্ড হন ওয়ার্নার। সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসেও অশ্বিনের শিকার হয়েছিলেন ওয়ার্নার।
ইত্তেফাক/রেজা
