ঝিনাইদহে নারীসহ ৯ জামায়াত নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৮:৫৮
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বৈচিতলা গ্রাম থেকে পাঁচ নারীসহ ৯ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
রবিবার বিকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সুফিয়া বেগম বকুল ( রোকুন ), মনোয়ারা বেগম ( রোকুন ), রেহানা খতুন ( রোকুন ) , বিলকিস বেগম ( রোকুন ),  চায়না   বেগম ( রোকুন), মহেশপুর পৌর আমির গোলাম রহমান, ফজলে এলাহী পৌর সাংগনিক সম্পাদক, নাজমুল ইসলাম  ও রকিবুল ইসলাম কর্মী। 
 
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, নাশকতার উদ্দেশ্যে একদল জামায়াত নেতাকর্মী পৌরসভার সাবেক কাউন্সিলর শহিদুল ইসলামের বাড়িতে বৈঠক করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়। অন্যরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/উজ্জল