স্বাধীন খসরু লাইভ অনুষ্ঠানে

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১১:৫৫
 
বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি টক-শো আলাপ। এই অনুষ্ঠানে গ্ল্যামার জগতের একজন সেলিব্রেটির সঙ্গে আড্ডা-আলাপ করেন উপস্থাপক। এখানে সেলিব্রেটি তাঁর জীবন ও কর্মের নানা দিক উন্মোচন করেন তাঁর ভক্তদের জন্যে।
 
এসএমএসর মাধ্যমে দর্শকদের মজার মজার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অতিথি। আলাপের এবারের পর্বে অতিথি জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু।
 
উপস্থাপনায় পারিহা লিমা। পলাশ মাহবুবের প্রযোজনায় আলাপ সরাসরি সম্প্রচারিত হয় বৈশাখী টেলিভিশনে সোমবার সকাল ১০টা ২০ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর