স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাপ ২০১৭'তে স্মার্ট

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৫:৪৬
 
গুরুত্বপূর্ণ কর্পোরেট কাস্টমারদের নিয়ে আয়োজিত ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাপ ২০১৭’ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। গত ৩ মার্চ ২০১৭ তারিখে রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে ইউনাইটেড গ্রুপ এবং গ্রামীনফোন এর বিপক্ষে মাঠে নামে স্মার্ট টেকনোলজিস এর ফুটবল দল। 
 
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক জাফর আহমেদ, অর্থ ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক মো: জাকির হোসেন, বিক্রয় ও বিপনন বিভাগের মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন এবং মানবসম্পদ বিভাগের প্রধান মো: শফিক উল হল।
 
এই টুর্নামেন্ট সম্পর্কে স্মার্ট অর্থ ও হিসাব বিভাগের প্রধান মো: জাকির হোসেন বলেন, 'স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর সাথে আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সুসম্পর্ক রয়েছে। এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে কর্পোরেট জগতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক আন্তরিকতা ও সৌহার্দ্য তৈরি হবে।'
 
ইত্তেফাক/আনিসুর