বাংলাদেশের নতুন ফিজিও চন্দ্রমোহন

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৯:৫৭
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন ফিজিও হিসেবে নিয়োগ পেলেন অস্ট্রেলিয়ার তিহান চন্দ্রমোহন। শ্রীলংকার বিপক্ষে মঙ্গলবার শুরু হওয়া সিরিজে দায়িত্ব পালন করবেন তিনি। 
 
সোমবার গলে বাংলাদেশের দলের সাথে চন্দ্রমোহনের যোগ দেয়ার কথা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়, ‘চন্দ্রমোহন একজন অভিজ্ঞ স্পোর্টস ফিজিও। এলিট লেভেল, প্রথম শ্রেণিতে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব হ্যাম্পাশায়ার, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টার্স ও বুশরেঞ্জার্সের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ।’
 
এদিকে, ডিন কনওয়ের সাথে চুক্তি বাতিল করেছে বিসিবি। তার জায়গায় চন্দ্রমোহনকে নিয়োগ দিয়েছে বিসিবি। গত বছরের নভেম্বরে নিয়োগ পাওয়ার পর নিউজিল্যান্ড সিরিজে আগে অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প ও ভারত সিরিজে বাংলাদেশ দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করেছেন কনওয়ে। বাসস।
 
ইত্তেফাক/সাব্বির