ছয় বছর পরে শেফিল্ড শিল্ডে ফিরলেন কামিন্স

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৯:২৯
দীর্ঘ ছয় বছর পরে শেফিল্ড শিল্ড ক্রিকেটে ফিরেছেন প্যাট কামিন্স। আগামীকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউ সাউথ ওয়েলসের হয়ে তিনি মাঠে নামবেন। 
 
সর্বশেষ শেফিল্ড শিল্ডে ২০১০-১১ মৌসুমে তাসমানিয়ার বিপক্ষে এই পেসার খেলেছিলেন। সেখানে তার বোলিং পরিসংখ্যান ছিল ১৬৫ রানে ৩ উইকেট।
 
এবারের মৌসুমে ওয়ানডে ও টি২০ দলে অন্তর্ভুক্ত হবার পরে কামিন্সের লক্ষ্য এখন অস্ট্রেলিয়া টেস্ট দলে জায়গা করে নেয়া। এ সম্পর্কে তিনি বলেছেন, সম্ভবত প্রত্যেক খেলোয়াড়েই লক্ষ্য থাকে মৌসুমের এই সময়টা শিল্ড ক্রিকেটে অংশ নেবার। আমি মনে করি প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরতে পারাটাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত এবং আমি সেটাই করে দেখিয়েছি। আশা করছি এখানে ভাল কিছু করতে পারলে আগামী বছর ভালভাবে শুরু করতে পারবো।
 
এই মুহূর্তে নিজের ফিটনেস নিয়েও দারুণ সন্তুষ্ট কামিন্স। এখন এটা ধরে রাখাই মূল লক্ষ্য। তিন জয়সহ ৩৪.১৫ পয়েন্ট নিয়ে নিউ সাউথ ওয়েলস বর্তমানে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পরে মৌসুমের ফাইনাল লীগ ম্যাচে তারা পশ্চিম অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া।
 
ইত্তেফাক/সাব্বির