বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি টক-শো আলাপ। এই অনুষ্ঠানে গ্ল্যামার জগতের একজন সেলিব্রেটির সঙ্গে আড্ডায় বসেন জনপ্রিয় উপস্থাপক।
অনুষ্ঠানে সেলিব্রেটি শিল্পী তাঁর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন ভক্তদের কাছে। এসএমএসর মাধ্যমে দর্শকদের মজার মজার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অতিথি।
আলাপে এবারের পর্বের অতিথি হিসেবে থাকছেন অভিনেতা আরফান আহমেদ। কথা বলবেন তার বর্তমান কাজ ও সমসাময়িক নাটক প্রসঙ্গে, দর্শকরাও চাইলে সরাসরি ফোন করে অতিথির সাথে কথা বলতে পারবেন।
পলাশ মাহবুবের প্রযোজনায় পারিহা লিমার উপস্থাপনায় আলাপ সরাসরি সম্প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে।
ইত্তেফাক/আনিসুর
