শ্রীলঙ্কা-বাংলাদেশ ‘জয় বাংলা’ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি লঙ্কান ও টাইগাররা।
মঙ্গলবার সকালে গলেতে প্রথম টেস্টের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান দলপতি রঙ্গনা হেরাথ। ব্যাট হাতে ওপেন করতে নেমেছেন উপুল থারাঙ্গা ও দিমুথ কারুনারত্নে। ১ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ২ রান।
সর্বশেষ টেস্ট থেকে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন এসেছে। লিটন, সুভাশিষ ও মোস্তাফিজ দলে ঢুকেছেন।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোমিনুল ইসলাম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম(অধিনায়ক), লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সুভাশিষ রায়, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দল: দিমুথ কারুনারত্নে, উপুল থারাঙ্গা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়াল্লা, আসেলা গুনারাত্নে, দিলুয়ারান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরঙ্গা লাকমাল, লাহিরু কামারা ও লক্ষণ সান্ডাকান।
