নাইকো মামলা বাতিল চেয়ে হাইকোর্টে খালেদার আবেদন

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১১:৩৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আবেদনে মামলার বিচার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
 
মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন  এ আবেদন দাখিল করেন।
 
বিচারপতি শেখ আবদুল আওয়ালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আজ  মঙ্গলবার এ আবেদনের উপর শুনানির দিন ধার্য রয়েছে। নাইকো দুর্নীতির মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। এ অবস্থায় ফৌজদারি কার্যবিধির ৫৬১ এর ক ধারার বিধান বলে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।
 
ইত্তেফাক/সালেহ্