আসছে নাহিদ সোমার ‘রঙধনু’

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৪:০৮
 
নাহিদ সোমা পেশায় একজন আইনজীবী। তবে সঙ্গীতের সাথে দীর্ঘদিন। নিয়মিত গান না করলেও বিশ্বাস করেন ভালো কিছুর জন্য ভালো প্রস্তুতি জরুরী। সে কারণেই আটঘাট বেঁধে দীর্ঘ দিন অনুশীলন শেষে “রঙধনু” শিরোনামের একটি গানের মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে তার।
 
এটি মৌলিক গান। যার কথা, সুর কণ্ঠ তিনি নিজেই দিয়েছেন। অনুভূতি কেমন? জানতে চাইলে সোমা বলেন, ‘এটি আমার প্রথম গান। অনুভূতি অবশ্যই অন্যরকম । ভীষণ এক্সাইডেট। আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে পূর্ণ হতে চলল। খুব ভালো লাগছে।’ 
 
গানটির সঙ্গীতায়োজন করেছেন ফরিদ আহমদ। ভিডিও ভাবনা ও নির্দেশনার কাজটি করেছেন দীপু হাজরা। সম্প্রতি মালয়েশিয়ার প্রায় ৩০ টি মনোরম লোকশনে এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। 
IMG0
সোমা বলেন গানের মধ্য অসাধারণ একটি গল্প রয়েছে। যেটির  বাস্তব রূপ দিতে মালয়েশিয়া ছাড়া বিকল্প বলে মনে হয়নি। তাই সেখানেই কাজটি করা।
 
ভবিষ্যতে পরিকল্পনার কথা বলতে গিয়ে নাহিদ সোমা  বলেন, আমি সঙ্গীতাঙ্গনে নবীন হিসাবে পা রাখলাম। দর্শক শ্রোতাদের হৃদয় জয় করতে পারলে আরও নতুন নতুন গান উপহার  দেয়ার ইচ্ছা আছে।
 
আসছে বৈশাখে বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে গানটি প্রচারিত হবে। 
 
ইত্তেফাক/আনিসুর