জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পুনঃতদন্ত চেয়ে খালেদার আবেদন

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৪:৪০
 
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পুনঃতদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। নিম্ন আদালতের বিচারকের ওপর অনাস্থা জানিয়ে আবেদনের পর আজ মঙ্গলবার তিনি এই আবেদন করেন।
 
খালেদা জিয়ার পক্ষে এই আবেদন জমা দেন আইনজীবী আব্দুর রেজাক খান। তিনি জানান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে।
 
তিনি আরো জানান, আমাদের বক্তব্য হচ্ছে তদন্তকারী কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করেনি। অভিযোগ করা হয়েছে এ ট্রাস্টের নামে সৌদি থেকে অর্থ এসেছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সৌদি থেকে কোনো অর্থ আসেনি। অর্থ এসেছে কুয়েত থেকে।
 
একইভাবে পুনঃতদন্ত চেয়ে বিচারিক আদালতে আবেদন করা হলে গত ২ ফেব্রুয়ারি খারিজ করে দেয় বিচারিক আদালত। এর বিরুদ্ধে হাইকোর্টে আজ এ আবেদন করেছেন খালেদা জিয়া।
 
ইত্তেফাক/রাফাত