শিগগিরই কিশোরগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি রাজাকার সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে গঠিত ৩ বিচারপতির বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন,প্রসিকিউটর তুরিন আফরোজ।আসামিদের পক্ষে ছিলেন,অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।
এর আগে গত বছরের ৯ মে এই দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করে ট্রাইব্যুনাল।
২০১৫ সালের ২৯ ডিসেম্বর এই দুইজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ। এই দুইজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ মানবতা বিরোধী অপরাধের ৬ টি অভিযোগ আনা হয়।
দুইজনের মধ্য মোহাম্মদ মোসলেম প্রধান গ্রেফতার রয়েছেন।
ইত্তেফাক/রাফাত
