জয় বাংলা কনসার্টে সায়মা ওয়াজেদ-ববি-বিপু-পলক ও নাহিমের সেলফি

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২১:১৩
রাজধানীর আর্মি স্টেডিয়ামে চলছে বহুল প্রতীক্ষিত জয় বাংলা কনসার্ট। কনসার্টে যোগ দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
প্রতিমন্ত্রীর ফেসবুকে দেয়া সেলফিতে দেখা যায় তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক। মঙ্গলবার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ৭ মার্চ উপলক্ষে এই কনসার্টের আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নেটওয়ার্ক ‘ইয়াং বাংলা’।
 
বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া এই কনসার্টে গান গাইছে ওয়ারফেজ, শিরোনামহীন, চিরকুট, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, আর্বোভাইরাস, শূন্য ও স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বাংলা ব্যান্ড স্পন্দন। এই কনসার্টের মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক ইত্তেফাক।
 
সবার জন্য উন্মুক্ত কনসার্টটি শুরু হয় জাতীয় সংগীত দিয়ে। বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া এই কনসার্ট রাত ১০টা পর্যন্ত চলবে। নামকরা ব্যান্ডের পরিবেশনার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি তথ্যচিত্রও প্রদর্শিত হচ্ছে। কনসার্টে স্বাধীন বাংলা বেতারের কালজয়ী গান পরিবেশন করছে ব্যান্ডগুলো।
 
ইত্তেফাক/সাব্বির