সিলেটে কলেজ শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা করা হবে আজ।
বুধবার সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে এ রায় ঘোষণা করা হবে বলে জানা গেছে। এ মামলার একমাত্র আসামি বদরুল আলম।
আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, গত রবিবার আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে আদালতের বিচারক আজ রায়ের তারিখ ধার্য করে।
গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সমপাদক বদরুল আলম। পরে বদরুলকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করে।
ইত্তেফাক/কাউছার
