নারী দিবসে শামীমা তুষ্টি

আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১০:১৪
 
বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি টক-শো আলাপ। এই অনুষ্ঠানে গ্ল্যামার জগতের একজন সেলিব্রেটির সঙ্গে আড্ডায় বসেন জনপ্রিয় একজন উপস্থাপক।
 
এতে সেলিব্রেটি তাঁর জীবন ও কর্মের নানা দিক উন্মোচন করেন ভক্তদের জন্যে। এসএমএসর মাধ্যমে দর্শকদের মজার মজার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অতিথি। 
 
নারী দিবসের বিশেষ ‘আলাপ’এ আজ অতিথি হিসেবে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টি। তার বর্তমানের কাজ ছাড়াও নারী উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তিনি কথা বলবেন, দর্শকরাও চাইলে সরাসরি ফোন করে অতিথির সাথে কথা বলতে পারবেন। 
 
অনুষ্ঠানটি উপস্থাপনায় শারমীন দীপ্তি। প্রযোজনা পলাশ মাহবুব। বৈশাখী টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে বুধবার সকাল ১০টা ২০ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর