লাঞ্চ বিরতি পর্যন্ত এগিয়ে শ্রীলঙ্কা, সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৪৪৩

আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৩:০৪
 
দ্বিতীয় দিন লাঞ্চ বিরতি পর্যন্ত প্রথম টেস্টে এগিয়ে আছে শ্রীলঙ্কা। কুসাল মেন্ডিসের ১৯৪ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ৪৪৩ রান সংগ্রহ করেছে তারা। এদিন বাংলাদেশের পক্ষ দুটি উইকেট সংগ্রহ করেছেন মেহদী হাসান মিরাজ।
 
প্রথমদিনের শুরুতে অল্প সংগ্রহে দ্রুত ৩ উইকেট হারিয়ে বেশ বিপাকে ছিল শ্রীলঙ্কা। কিন্তু লাঞ্চের পর আসেলা গুনারাত্নের সঙ্গে জুটি বেঁধে কুসাল মেন্ডিসের ১৯৬ রানের পার্টনারশিপের কল্যাণে দিনটি নিজেদের করে নেয় শ্রীলঙ্কা। প্রথম দিনের শেষ সময়ে গুনারত্নে আউট হয়ে গেলে ম্যাচে ফেরে বাংলাদেশ।
 
দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশের লক্ষ্য ছিল দ্রুত কিছু উইকেট সংগ্রহ করা। কিন্তু তার বদলে শ্রীলঙ্কা দ্রুত রান সংগ্রহ করে নেয়। ১৯৪ রানে মেন্ডিস আউট হলেও রানের চাকা সচল রাখেন নিরসান দিকওয়াল। মিরাজের দ্বিতীয় আঘাতে ৭৫ রানে সাজঘরে ফেরার আগে দলীয় স্কোরকে ৪০০ রানের ওপরে নিয়ে আসেন তিনি। ৯৮ স্ট্রাইক রেটে করা তার এই ইনিংসে আরো বেকফুটে চলে যায় বাংলাদেশ।
 
স্কোর- ৪৪৩/৬ (১১৪ ওভার)
দিলরুয়ান পেরেরা - ৩০
রাঙ্গানা হেরাথ- ০১
 
মিরাজ- ৩/১০৪
 
ইত্তেফাক/রাফাত