‘মিউজিক ক্লাব’ এ থাকবেন মনির খান

আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৩:১৯
 
বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’ এ আজকের অতিথি মনির খান। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
 
গানের পাশাপাশি অতিথি কথা বলবেন তাদের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। 
 
‘মিউজিক ক্লাব’ এর এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।
 
ইত্তেফাক/আনিসুর